
সেবা ডেস্ক: করোনা ভাইরাসের মহামারী ও বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালি ঘূর্ণিঝড় আম্ফানের মত প্রাকৃতিক দুর্যোগে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা ভাইরাসের প্রভাবে লকডাউন পরিস্থিতিতে কৃষকদের ধান কাটা কিংবা গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিত করা, দরিদ্রের নগদ অর্থ সহায়তা দেওয়া এমনকি তৃতীয় লিঙ্গের মানুষদের সাহায্যের আওতায় আনা শক্ত হাতে গুরুত্বপূর্ণ নীতি সিদ্ধান্তের বাস্তবায়ন করে যাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা চতুর্থ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্বাভাবিক এই পরিস্থিতিতে সামগ্রিক দিক সামলাতে গণভবন থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালিয়ে যাচ্ছেন সার্বিক দাপ্তরিক কর্মকান্ড। তাঁর নজরদারিতে বাদ যায়নি চিকিৎসকের সুরক্ষা নিশ্চিতসহ শ্রমজীবী মানুষের খাদ্য সংকট মেটানো পর্যন্ত।
করোনা ও ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের হাতে খাবার পৌঁছে দেয়াসহ অর্থর্নীতির ক্ষতি পুনরুদ্ধারে পদক্ষেপ নিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ প্রশাসনের খোঁজ-খবর নেয়া যাবতীয় কর্মকান্ড নিজেই তদারকি করছেন।
অসহায়দের কাছে ত্রাণসহ সরকারি সহযোগিতা পৌছে দিতে নির্দেশ দেন প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের। অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যেই দিয়েছেন কঠোর হুঁশিয়ারি।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুর্যোগের এই সময়ে সবসময় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতদিন না করোনা সংকট কাটবে, ততদিন আমি এবং আমার সরকার আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।