
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন সাহা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর জেলা শহরের তিনানী বাজার এলাকার স্বপন মেশিনারিজ এর মালিক স্বপন সাহা গত এক সপ্তাহ যাবৎ শ্বাসকষ্টে ভোগছিলেন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ নিয়ে শেরপুর জেলায় ৪জনের করোনায় মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এদিকে জেলায় নতুন করে ৯জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট ১শ ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ্য হয়ে ওঠেছে ৯৫ জন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।