কাজিপুরে কিন্ডারগার্টেন স্কুল সিলগালা

S M Ashraful Azom
0
কাজিপুরে কিন্ডারগার্টেন স্কুল সিলগালা

স্টাফ রিপোর্টার:  সিরাজগঞ্জের কাজিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে কিন্ডারগার্টেন স্কুল খোলা রাখা এবং কোচিং করানোর দায়ে নিশ্চিন্তপুর ইউনিয়নের মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুল সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালককে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) সকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী ওই বিদ্যালয়ে গ্রাম পুলিশ ও পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালান।

এসময় সিরাজগঞ্জ সদর উপজেলার রূপসা স্কুলের বিএসসি শিক্ষক ও ওই কিন্ডারগার্টেনের পরিচালক বাবলু বিএসসিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে বিশ হাজার টাকা জরিমান করেন ও স্কুলটি সিলগালা করে দেন। এসময় নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইনি পরিদর্শক গৌতম চন্দ্র মালী উপস্থিত ছিলেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top