করোনা পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
করোনা পরিস্থিতি মোকাবিলায় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সেবা ডেস্ক: বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং মহামারী নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসাসামগ্রী সংগ্রহ পরিকল্পনা এবং আগামী দিনেও কোভিড-১৯ মোকাবিলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন।

‘শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবিলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম।

সভায় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান উপস্থিত ছিলেন।

গত ৩০ মে প্রধানমন্ত্রী দেশে কোভিড-১৯ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সাথে বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন আরও বড় পরিসরে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছিলেন।

এর আগে, দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠোকাতে ১৯ এপ্রিল সরকার ১৭ সদস্যের জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top