প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহী’র ১২০০ কিন্ডারগার্টেন শিক্ষক

S M Ashraful Azom
0
প্রধানমন্ত্রীর উপহার পেলেন রাজশাহী’র ১২০০ কিন্ডারগার্টেন শিক্ষক

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে রাজশাহী কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের এক হাজার ২০০ শিক্ষককে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ৫ জন শিক্ষকের হাতে উপহার তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

১ হাজার ২০০ জন শিক্ষকের প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল দেয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। রাজশাহীতে সরকারি ছাড়াও ব্যক্তিগতভাবে খাদ্য সহায়তা দেয়া অব্যাহত রেখেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন ও নিম্ন অসহায়-গরীব মানুষদের পাশে আছি।

অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, রাজশাহী কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসমিন আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের পরিচালক ও শিক্ষকরা।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top