আজ দেশরত্নের কারামুক্তি দিবস

S M Ashraful Azom
0
আজ দেশরত্নের কারামুক্তি দিবস

সেবা ডেস্ক: আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তির দিন আজ। ১/১১ বলে খ্যাত ইতিহাসের কালো অধ্যায়ের দীর্ঘ ১১ মাস কারাভোগ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা,বানোয়াট ও হয়রানি ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ভোররাতে ধানমন্ডির সুধাসদন থেকে শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে যায় তৎকালীন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের নিরাপত্তাবাহিনী।

সে সময় কারাগারের অভ্যন্তরে দেশরত্ন শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন। তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। দেশের সাধারণ জনগন এবং আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। এরপর থেকে দিনটি শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে দেশের জনগন।

দেশরত্ন শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় পিতার মত আপসহীন মনোভাব নিয়েই জাতীয় রাজনীতি শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে জেল-জুলুম ও নির্যাতন। অন্তত ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়।

শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্যে দিয়ে বাংলার জনগণের গণতন্ত্রের অধিকার অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় ও অগণতান্ত্রিক ও অসাংবিধানিক তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার।

বিভিন্নভাবে যড়যন্ত্র করে ১১ মাস কারাগারে রাখা হয় আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তখন সারা বাংলার আপামর জনগণ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তোলে শেখ হাসিনার মুক্তির জন্য।

এর মধ্যে কারাবন্দি থাকার সময় কারাগারে অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি উঠে সমগ্র মহল থেকে। আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ, আপসহীন মনোভাব ও অনড় দাবির পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

পরে ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি তার নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ মহাজোট সরকার গঠিত হয়। এরপর ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও বিজয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনাও টানা তৃতীয়বারসহ চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনগণের অশ্রুসিক্ত ভালোবাসার জন্য, ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। সব বাধা-বিপত্তি জয় করে আজ স্বমহিমায় উজ্জল দেশের জনগণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হারানো স্বপ্ন ও সোনার বাংলা বাস্তবায়িত হচ্ছে তার সুযোগ্য কন্যার নেতৃত্বে। আর সবকিছুই সম্ভব হচ্ছে শেখ হাসিনার সুযোগ্য সাহসিকতা ও নেতৃত্ব গুণে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে প্রতি বছর ব্যাপক কর্মসূচি থাকলেও বিশ্ব মহামারি নভেল করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নানাবিধ কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে যার যার জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে পরম করুণাময় আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি উপলক্ষে নানা আয়োজন থাকলেও করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সব কর্মসূচি পরিহার করা হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী এবং দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে পরম করুণাময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top