জামালপুরে ২০টি টাপেন্টা বড়িসহ এক মাদক কারবারি আটক

S M Ashraful Azom
0
জামালপুরে ২০টি টাপেন্টা বড়িসহ এক মাদক কারবারি আটক

সেবা ডেস্ক: জামালপুর সদর উপজেলায় বিক্রয় নিষিদ্ধ ২০টি টাপেন্টা বড়িসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-১। ২৫ জুলাই রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম মো. আমিনুল ইসলাম (৩০)। তিনি জামালপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের মো. হাফিজুল শেখের ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ জুলাই রাত পৌনে নয়টার দিকে জামালপুর সদর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফুলবাড়িয়া এলাকার পিটিআই মোড়ের দক্ষিণ পাশে মাহিন মেডিকেল হলের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. আমিনুল ইসলামকে আটক করা হয়।

মাদক কারবারির কাছ থেকে ২০টি টাপেন্টা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। বড়িগুলোর আনুমানিক মূল্য ৬ হাজার টাকা মাত্র।

আটক মাদক কারবারির বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top