সখীপুরে প্রবাসী কল্যান ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

S M Ashraful Azom
0
সখীপুরে প্রবাসী কল্যান ট্রাস্টের নগদ অর্থ বিতরণ

সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেছে গজারিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট। রবিবার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন থেকে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
 
বিতরণকালে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জাহানারা লুৎফা আনোয়ার, বিআরডিবি ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, প্রেসক্লাব’র সহ-সভাপতি তাইবুর রহমান, সাংবাদিক জুলহাস গায়েন, এসএম কামাল হোসেন, ইউপি সদস্য শাহাদত হোসেন, ওয়াসিম মিয়াসহ ট্রাস্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
গজারিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্ট’র সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার তাদের সাধ্যমত সহায়তার এ দ্বারা অব্যাহত  থাকবে বলে জানান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top