মাদারগঞ্জে পানির স্রোতে ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করলেন ডিসি

S M Ashraful Azom
0
মাদারগঞ্জে পানির স্রোতে ধসে যাওয়া বাঁধ পরিদর্শন করলেন ডিসি

সেবা ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাদাগারী গ্রামে বন্যার পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ২৫ জুলাই সকালে তিনি পরিদর্শন করেন এবং প্রবল স্রোতে ভেসে যাওয়া বাড়িঘর হারানো মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী ত্রাণ বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, দুর্যোগকালীন এ সময়য়ে সকল বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। যাতে একটি লোকেও না খেয়ে থাকে।

তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের জন্য একটি স্থায়ী বাঁধ নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।

এসময় তার সাথে ছিলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান অরুণ কুমার সাহা, বালিজুড়ি ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ও বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম মহির।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top