শ্রীবরদীতে বাড়ি থেকে গরুসহ জিনিসপত্র নেয়ার অভিযোগ

S M Ashraful Azom
0
শ্রীবরদীতে বাড়ি থেকে গরুসহ জিনিসপত্র নেয়ার অভিযোগ

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্ততার জের ধরে বাড়ি থেকে প্রতিপক্ষরা জোড় করে গরুসহ জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একটি পক্ষ। রবিবার দুপুরে উপজেলার কর্ণঝোড়া গ্রামে ক্ষতিগ্রস্ত এ পক্ষের কৃষক সমর আলীর বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ঘটনার সুষ্ঠ বিচার চেয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কৃষক সমর আলীর ভাতিজা মাহবুবুর রহমান বিপ্লব। 
বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন যাবত স্থানীয় ইব্রাহিম ও ববিসহ ৫ জনের সাথে গরুর ব্যবসা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার ভোরে ইব্রাহিম ও ববিসহ ৫ জনের নেতৃত্বে বেশ কিছু লোক এসে তাদের গোয়াল ঘর থেকে ৪টি গরুসহ জিনিসপত্র জোড় করে নিয়ে যায়। পরে ওইসব গরু ভারত থেকে চোরাই পথে নিয়ে আসার কথা বলে পুলিশের হাতে হস্তান্তর করে। এতে তারা ক্ষতিগ্রস্ত হন। এ সময় গ্রামের লোকজনসহ জেলা ও উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে প্রতিপক্ষের একজন হাবিবুর রহমান হাবিব বলেন, তাদের সাথে আমাদের কোনো শত্রæতা নেই। ভারত থেকে চোরাই পথে তারা গরু নিয়ে আসার সময় এলাকার লোকজন আটক করে। পরে ইউনিয়ন পরিষদের সামনে গরুগুলো পুলিশের হাতে দেয়া হয়।  


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top