কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশের ১০ হাজার মাস্ক বিতরণ

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশের ১০ হাজার মাস্ক বিতরণ

ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : ‘মাস্ক আপ কুড়িগ্রাম’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা পুলিশ ১০হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। 

রোববার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দিন, ড: আনোয়ার হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মাহ্ফুজার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। 

এসময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ১১টি থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। 


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top