উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ


উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত সোমবারে ১৬’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামুল্যে মৌসুমি রবি শস্য উৎপাদনের উপকরণ হিসেবে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়। 

সার ও বীজ বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে এ সময় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি প্রমুখ। 

চলতি অর্থ বছরের প্রণোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌর সভার ১৬’শ  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে শীতকালীন মৌসুমি রবি শস্যে উৎপাদনের উপকরণ হিসেবে প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এতে প্রান্তিক কৃষকদের সার ও ভাল বীজের অভাব রইবে না বলে জানান উপকার ভোগী এক কৃষক।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান