ইসলামপুরে জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন

S M Ashraful Azom
ইসলামপুরে জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দুইদিন ব্যাপী জেন্ডার রেসপন্সিভ ঝুঁকিহ্রাস ও রেজিলিয়েন্স প্রশিক্ষন শুরু হয়েছে। 

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সহায়তায় বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার(বিডিপিসি) আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে দুইদিন ব্যাপী  প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল। 

পৌর মেয়র আঃ কাদের শেক,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,স্বাস্থ্য কর্মকর্তা ডা.এম আবু তাহের, অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস,বীর মুক্তিযোদ্ধা মানিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সরকারী দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষন পরিচালনা করেন বিডিপিসি পরিচালক মলয় চাকী। 

প্রশিক্ষনে  জেন্ডার বিবেচনায় নারী পুরুষের দুর্যোগঝুঁকি,বিপদাপন্নতা ও সক্ষমতা,পরিবার ও সমাজে নারীর অবস্থা ও অবস্থান এবং জেন্ডার পরিপ্রেক্ষিতে দূর্যোগ ব্যবস্থাপনা রেজিলিয়েন্স, দুযোর্গ ব্যবস্থাপনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা,দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও বাস্তবায়ন সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান