ইসলামপুরে শিশু ধর্ষণের চেষ্ঠার অভিযোগে বৃদ্ধ আটক

S M Ashraful Azom
ইসলামপুরে শিশু ধর্ষণের চেষ্ঠার অভিযোগে বৃদ্ধ আটক


লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মহিদর মীর (৫৪) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে , রোববার বিকাল ৪টার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ খানপাড়া গ্রামের জনৈক ব্যক্তির পাঁচ বছরের মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। 

এ সময় প্রতিবেশি মহিদর মীর ওই শিশুটিকে পাঁচ টাকার লোভ দেখিয়ে তার বসতঘরে নিয়ে যায়। 

সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে মা এগিয়ে আসলে লম্পট মহিদর মীর কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- আটক বৃদ্ধার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।  


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান