বাবুনগরী হেফাজতের নতুন আমির, মহাসচিব কাসেমী

S M Ashraful Azom
বাবুনগরী হেফাজতের নতুন আমির, মহাসচিব কাসেমী


সেবা ডেস্ক: আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির ও আল্লামা নূর হোসাইন কাসেমীকে মহাসচিব নির্বাচিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলেন এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, এ সম্মেলনে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা সালাউদ্দিন, মাওলানা মামুনুল হকসহ প্রায় চারশ নেতা উপস্থিত ছিলেন।

তবে সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আল্লামা আহমদ শফীর ছেলে আনাস মাদানীর সমর্থকেরা। তাদের বক্তব্য, সম্মেলনের পুরো প্রক্রিয়াটিই অবৈধ। সম্মেলনে তারা আমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান