বকশীগঞ্জে কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন

S M Ashraful Azom
বকশীগঞ্জে কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন


বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তনসহ (১১ -১৬ গ্রেড) গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন হয়েছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোববার (১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছেন। 

প্রথম দিনের কর্ম বিরতিতে বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আবু সাইদ, শান্তি খাতুন ও বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আবু খায়ের অংশ গ্রহণ করেন। 

তারা সরকারের কাছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ পরিবর্তন করে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করার দাবি জানান। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান