গ্রেড পরিবর্তনের দাবীতে কর্মবিরতি

S M Ashraful Azom
গ্রেড পরিবর্তনের দাবীতে কর্মবিরতি


সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সিরাজগঞ্জ জেলা শাখায় কর্মরত কর্মচারীগণ গ্রেড পরিবর্তনের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল নয়টা থেকে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কাজিপুর উপজেলা শাখার ১১ থেকে ১৬ গ্রেডের  কর্মচারীরা  পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণ চেয়ে উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। 

প্রথম ধাপে ১৫ থেকে ১৯ নভেম্বর, দ্বিতীয় ধাপে ২২ থেকে ২৬ নভেম্বর এবং তৃতীয় ধাপে ২৯ থেকে ৩০ নভেম্বর তারা এই কর্মসূচি পালনের ঘোষণা দেন। 

কর্মসূচিতে অংশ নেন অফিস সুপারিনটেন্ডেন্ট রফিকুল ইসলাম , নিজাম উদ্দিন, সিএ মেহেদি হাসান, আাসাদ শেখ, আরিফুর রহমান, সায়রাত সহকারি রুমা খাতুন, নাজির কাওছার হোসেন, সার্টিফিকেট সহকারি সোহেল মাহমুদ প্রমূখ। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান