রৌমারীতে ৩টি ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা

S M Ashraful Azom
0
রৌমারীতে ৩টি ইউপি নির্বাচনের তফশিল ঘোষণা


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে দাঁতভাঙ্গা, বন্দবেড় ও চরশৌলমারী ইউনিয়ন পরিষদের ৫ বছর মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের তফশিল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। 
উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ নভেম্বর, যাচাই বাছাইয়ের তারিখ ১৭ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ভোট গ্রহনের তারিখ ১০ ডিসেম্বর চুড়ান্ত করা হয়েছে। 
উল্লেখিত সময় সূচী অনুযায়ী বিধি ১৫ অনুসারে মনোনয়পত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ তারিখ ২০ নভেম্বর, দায়েরকৃত আপিল ২২ নভেম্বর ২০২০ ইং তারিখের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ নভেম্বর এবং ২৪ নভেম্বর ২০২০ তারিখে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন করা হবে। মনোনয়ন ও প্রার্থীতা বিষয়ক অন্যান্য কার্যক্রম উল্লেখিত সময় সূচীর সাথে সমন্বয় করে সম্পন্ন করা হবে। 
বর্ণিত তফশিল অনুসারে ইউনিয়ন পরিষদের নির্বাচন ১০ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। 
পত্রে আরো উল্লেখ রয়েছে, চেয়ারম্যান পদে নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়নের সুবিধার্থে সময়সূচীর বিজ্ঞপ্তি প্রচারের পর পর নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে অবহিত করতে হবে। 

উপজেলা নির্বাচন কর্মকর্মতা এ এস এম সাইফুর রহমান জানান, নির্বাচন কমিশনের ঘোষনা মোতাবেক যথা সময়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। দাঁতভাঙ্গা ইউনিয়নে ভোটার সংখ্য ২২ হাজার ৮’শ ১৫ জন বন্দবেড় ইউনিয়নে ২৫ হাজার ৯’শ ৮ জন ও চরশৌলমারী ইউনিয়নে ২০ হাজার ৩’শ ১ জন ভোটার রয়েছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top