আমরা কাজিপুরবাসি’র দশ হাজার স্বাস্থ্য সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
আমরা কাজিপুরবাসি’র দশ হাজার স্বাস্থ্য সামগ্রী বিতরণ


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন সংসদ উপ নির্বাচনে ভোটারদের মাঝে ১০ হাজার মাস্ক ও নির্বাচনের শ্লোগান সম্বলিত টি শার্ট বিতরণ করেছে ‘আমরা কাজিপুরবাসি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 

জনস্বাস্থ্য ও কোভিড ১৯ এর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার( ৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার চৌরাস্তায় বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আবু রায়হান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, আমরা কাজিপুরবাসীর উপদেষ্টা  আবদুল্লাহ আল নোমান জাকির,  প্রকৌশলী মোশাররফ হোসেন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম রেজা ,সংগঠনের সদস্য হাফিজুর রহমান, সোহাগ, সোলায়মান হোসেন, জাহিদুল ইসলাম, শাহিন আলম, জিন্নাহ, মনি প্রমূখ। এরপর এলাকায় ঘরে ঘুরে মাস্ক বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান