উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
উল্লাপাড়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


উল্লাপাড়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার পৌর শহরের এইচটি ইমাম উম্মুক্ত মঞ্চ চত্বরে উল্লাপাড়া উপজেলা যুবলীগের আলোচনা সভা ও বণাঢ্য শোভাযাত্রা, আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজিত আলোচনা সভায় এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক একরামুল ইসলাম। অনুষ্ঠানে মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন সবুজ প্রমুখ। পুরো অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার। এ সময় নেতারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও করোনায় আক্রান্ত সকল নেতাকর্মীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান