ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কুড়িগ্রামেও পালিত হয়েছে।এ উপলক্ষে বুধবার শহরের শাপলা চত্বরের জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন ,জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমীন দুলাল,যুগ্ন আহবায়ক আনিছুর রহমান চাঁদ, মমিনুল ইসলাম মমিন, আহবায়ক কমিটির সদস্য রুমু,সাবেক ছাত্রলীগ নেতা রিপন আহমেদ, সাকিব হোসেন সেতু প্রমুখ।এসময় নেতারা বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও করোনায় আক্রান্ত জেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলীর দ্রæত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ নুর বখত।
কুড়িগ্রামে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ট্যাগস


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।