বকশীগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


শামিম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর আড়াই টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে সেখানেই কেক কাটা হয়। 

কেক কাটা শেষে উপজেলা যুবলীগের আহŸায়ক নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান। 

বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ পৌর যুবলীগের আহŸায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। 
উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশের পরিচালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহŸায়ক আবদুল আলিম তারা, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহŸায়ক আগা সাইয়ুম, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের আহŸায়ক হাসেম মোল্লা, বাট্টাজোড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ মিয়া প্রমুখ। 

উপজেলা যুবলীগ , পৌর যুবলীগ , ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান