নায়লা নাঈমের ‘বিতর্কিত’ জীবনী’র মোড়ক উন্মোচন

S M Ashraful Azom
নায়লা নাঈমের ‘বিতর্কিত’ জীবনী’র মোড়ক উন্মোচন


সেবা ডেস্ক: নায়লা নাঈম ‘দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’ নায়লা নাঈমের জীবনে বিষয়ে প্রকাশিত বইয়ের নাম। গত ৭ নভেম্বর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বইটির লেখক আহমেদ সাব্বির, নাইলা নাঈম, ফটোগ্রাফার আবু নাসের প্রমুখ। গ্রন্থিক প্রকাশনা থেকে প্রকাশ পাওয়া বইটি নায়লার জীবনের গল্প দিয়ে সাজানো প্রথম পর্ব। এই বইয়ে নায়লা নাঈমের জীবনের বিতর্কিত অধ্যায়গুলো বিন্যস্ত হয়েছে।
এই বিতর্কিত মডেল বলেন, বইটিকে নায়লা নাঈমের জীবনী বলা হলেও পুরো জীবন এখানে ওঠে আসেনি। এটা ‘পার্শিয়াল বায়োগ্রাফি’ বলতে পারেন। এখানে আছে তার পেশাগত জীবন, ব্যক্তিজীবনের সম্পর্ক এবং কিছুটা অতীত।

বইয়ের প্রথম পাতায় আছে নায়লা নাঈমের হাতে লেখা শুভেচ্ছা বার্তা। মোট ২০টি অধ্যায়ে বিন্যস্ত হয়েছে গ্রন্থটি।

নায়লা বলেন, আহমেদ সাব্বির যোগাযোগ করলে কিছুদিন সময় নিয়েছিলাম। জানার চেষ্টা করি তার সম্পর্কে। পরে মনে হলো, কাজটি করা যায়। মনোযোগসহকারে তিনি কাজটি করেছেন। আমি বলতাম আর তিনি রেকর্ড করতেন। আমার জীবনের ঘটনাগুলো দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। পাঠকদেরও ভালো লাগবে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান