বকশীগঞ্জে বেস. শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদের মানববন্ধন

S M Ashraful Azom
বকশীগঞ্জে বেস. শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় কর্মচারী পরিষদের মানববন্ধন


বকশীগঞ্জ প্রতিনিধি  : জামালপুরের বকশীগঞ্জে পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা, ১১ তম গেডে বেতন স্কেল প্রদান করা সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ।

মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে বেলা ১১ টায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন পরিষদের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ বেসকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ বকশীগঞ্জ শাখার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম , রফিকুল ইসলাম, আবদুল আজিজ , নজরুল ইসলাম প্রমুুখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর তাদের দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান