উল্লাপাড়ায় ১ মেয়র ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় ১ মেয়র ৫ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার


উল্লাপাড়া প্রতিনিধি:  মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর আরিফুল ইসলাম উজ্জল তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 

এখন এই পদে রইলেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এস এম নজরুল ইসলাম, বিনএপির মনোনিত প্রার্থী আজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী এম বেলাল হোসেন ও আরিফ বিন হাবিব। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল আলিম, ৩নং ওয়ার্ডের মোঃ পারভেজ, ৫নং ওয়ার্ডের বাবলু কুমার ভৌমিক ও জাকির হোসেন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রোজিনা খাতুন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান