ইসলামপুর তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন

S M Ashraful Azom
ইসলামপুর তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরের ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ ডিসেম্বর উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ ইসলামপুরের আয়োজনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির সভাপতি তারেক হোসেন,সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সদস্য আলেকউদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

  পরে বেতন গ্রেড ১১তম,পদের নাম পরিবর্তন,চাকুরীবিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন,অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি ও সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনসহ ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান