বিদ্যালয়ের তহবিল তছরুপের অভিযোগ দায়ের

S M Ashraful Azom
বিদ্যালয়ের তহবিল তছরুপের অভিযোগ দায়ের


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরের খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যাংক একাউন্ট তহবিল তছরুপের অভিযোগ উঠেছে। 

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে ওই  বিদ্যালয়ের পরিচালনা কমিটির চারজন সদস্য মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগসূত্রে জানা গেছে, খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বিদ্যালয়ের বেতন, সেসন, স্কুল উন্নয়ন ফি, পাঠাগার ও মসজিদ উন্নয়ন খাতে যথারীতি অর্থ আদায় করেন। কিন্তু তিনি এসব অর্থ নিয়মানুযায়ী বিদ্যালয়ের সরকারি হিসাব নম্বরে না রেখে নিজের নিকটে রাখেন এবং ইচ্ছেমতো তছরুপ করে চলেছেন। নিজের প্রভাব খাটিয়ে অর্থের বিনিময়ে বার বার আবুল হোসেন নামের একজনকে দাতা সদস্য হিসেবে রেজুলেশনে দেখিয়ে চলছেন। অথচ  বিদ্যালয় পরিচালনা কমিটির এ সংক্রান্ত কোন  সভা তিনি আহবান করেননি।  

অভিযোগকারীদের মধ্যে খাসরাজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন জানান, ‘বারবার বলার পরেও প্রধান শিক্ষক নিজেকে সংশোধন করেননি। তিনি অনিয়ম করেই চলেছেন। ’

প্রধান শিক্ষক ফজলুল হক জানান, ‘ নিয়ম মেনেই আমি বিদ্যালয় পরিচালনা করে আসছি। উনাদের( চারজন পরিচালনা কমিটির সদস্য) অভিযোগ সত্যি নয়। 

কাজিপুর উপজেলা মাধ্যমক শিক্ষা অফিসার  শামীম আরা অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান, ‘ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান