জামালপুরে ডাক্তারদের অবহেলায় রোগীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

S M Ashraful Azom
জামালপুরে ডাক্তারদের অবহেলায় রোগীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুর জেনারেল হাসপাতালে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু, রোগীর স্বজনদের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) শহরের বকুলতলা চত্বরে প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহম্মেদ, ব্যবসায়ী নেতা শামীম আহাম্মেদ ও সকাল বাজার কমিটির সভাপতি আব্দুর রহমান। অবিলম্বে রোগীর স্বজনদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকসহ দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের শাস্তির দাবি করেন। 

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর শহরের ইকবালপুর মসজিদের দু’তলা থেকে পড়ে ৫৫ বছর বয়সী করিমন নেছা নামে এক নারী আহত হয়। স্বজন ও স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেন। 

কর্তব্যরত ডাক্তারের অবহেলায় ওই নারী মারা যান। এ ঘটনায় ইন্টার্ন ডাক্তার ও রোগীর স্বজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রোগীর ৫ স্বজনের নামে হাসপাতাল কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান