বকশীগঞ্জে বিনামূ‌ল্যে পাঠ‌্যবই বিতরণ অনু‌ষ্ঠিত

S M Ashraful Azom
বকশীগঞ্জে বিনামূ‌ল্যে পাঠ‌্যবই বিতরণ অনু‌ষ্ঠিত


শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে  উপ‌জেলা পর্যায় হ‌তে বিনামূ‌ল্যে পাঠ‌্যবই বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৯ ডি‌সেম্বর) সকাল ১১ টায় উপ‌জেলা মাধ‌্যমিক শিক্ষা অ‌ফিস এর আ‌য়োজ‌নে বিনামূ‌ল্যে পাঠ‌্যবই বিতরণ অনুষ্ঠিত হয়। 

বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ‌্যাল‌য়ে এ অনুষ্ঠা‌নে উপ‌জেলার বি‌ভিন্ন স্ত‌রের ছয়‌টি (৬) প্রতিষ্ঠা‌নের ম‌ধ্যে বিনামূল্যের বই বিতরণ করা হয়। 

ক‌রোনা নিরাপত্তায় পর্যায়ক্রমে উপ‌জেলার অন‌্যান‌্য প্রতিষ্ঠা‌নে বিতরণ করা হ‌বে ব‌লে জান‌ানো হয়।

উক্ত বই বিতরণ অনুষ্ঠা‌নে উপ‌জেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসা‌বে উপ‌স্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার,বি‌শেষ অ‌তি‌থি পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগড়,উপ‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, মাধ‌্যমিক ‌শিক্ষা অ‌ফিসার সরোয়ার আলম, এন এম উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সি‌দ্দিকী, সারামার না‌সির উ‌দ্দিন উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক, ব‌ণিক স‌মিতির সাধারণ সম্পাদক আব্দুল হা‌মিদসহ ‌বি‌ভিন্ন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। 

সঞ্চালনায় ছিলেন খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।

বক্তারা বিনামূ‌ল্যে বই বিতরণ বর্তমান সরকা‌রের এক‌টি যুগান্তকারী এবং বি‌শ্বের ম‌ধ্যে এক‌টি মাইলফলক অর্জন হিসা‌বে বর্ননা ক‌রেন একই সা‌থে ক‌রোনাকালীন পড়া‌শোনার ক্ষ‌তি আগামী‌তে পূরণ করার জন‌্য সংশ্লিষ্টদের প্রতি অনু‌রোধ রা‌খেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান