কাজিপুরে ৪ জুয়াড়ি আটক

S M Ashraful Azom
কাজিপুরে ৪ জুয়াড়ি আটক



কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ৪ জুয়াড়িকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটকরা হলেন উপজেলার চরাঞ্চলের আদিত্যপুর গ্রামের সূর্য শেখের ছেলে সোহাগ (২৭), মৃত চেরাগ আলীর ছেলে চান মিয়া (৩৮), ইয়াদ আলীর ছেলে দিলশাদ (৪৫) ও দ্বীন মোহাম্মদের ছেলে মজনু (৩৫)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ মে) দিবাগত-রাত একটায় নাটুয়ারপাড়ার আদিত্যপুর গ্রামে অভিযান চালান নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি। এসময় তাদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। 

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মালি জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। 
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান