ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর নগদ অর্থ ও ত্রাণ বিতরন

S M Ashraful Azom
ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর নগদ অর্থ ও ত্রাণ বিতরন



লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর বজ্রপাত ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২৪ঘন্টার মধ্যই নগদ অর্থ ও ত্রান সামগ্রী বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

শুক্রবার দুপুরে দৃর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে  উপজেলা পরিষদ হলরুমে প্রশাসনের আয়োজনে নিহত ৬ পরিবারকে ২০হাজার টাকা করে আহত ৬ পরিবারকে ৫হাজার টাকা ও বজ্রপাতে ক্ষতিগ্রস্থ গবাধি পশু মালিক তিন পরিবারকে ৫ হাজার টাকা ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫ পরিবারকে ৫হাজার করে টাকার চেক সহ ত্রানসামগ্রী তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি  উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,পৌর মেয়র আঃ কাদের শেখ,উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না,উপজেলা বাস্তবায়ন কর্মকর্কা মেহেদী হাসান টিটু,উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম,বেলগাছা ইউপি চেয়ারম্যান আঃ মালেক,সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান