উল্লাপাড়ায় শিশু ধর্ষণ, ২ জনকে গ্রেফতার

S M Ashraful Azom
উল্লাপাড়ায় শিশু ধর্ষণ, ২ জনকে গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্ভুত পল্লীতে  পঞ্চম শ্রেণী পড়ুয়া  এগারো বছরের এক শিশু ধর্ষণ স্বীকার হয়েছে। 

তার মাতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে।

     মডেল থানার এস আই ও মামলার তদন্তকারী হুজ্জাতুল ইসলাম জানান, উপজেলার মোহনপুর ইউনিয়নের চকপাড়া এলংজানি গ্রামের ওই শিশুকে বিভিন্ন কৌশলে বেশ কয়েক দিন ধরে একাধিক বার ধর্ষনের অভিযোগ এনে তার মা গতকাল বৃহস্পতিবার রাতে থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করে। 

মামলার প্রেক্ষিতে পুলিশ উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চকপাড়া এলংজানি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে হৃদয় হোসেন (১৮) ও একই গ্রামের রহমত আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭) কে গ্রেফতার করে।  

গ্রেফতারকৃত ২ জনকে সিরাজগঞ্জ জেল হাজতের প্রেরণ করেছে পুলিশ। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা ও ২২ ধারায়  জবানবন্দীর জন্য শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। 
 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান