নন্দীগ্রামে দরিদ্রদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

S M Ashraful Azom
নন্দীগ্রামে দরিদ্রদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ



 : বগুড়ার নন্দীগ্রামে দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম পৌর সদরের স্থানীয় বাসস্ট্যান্ডে বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। 


উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিবের ব্যবস্থাপনায় ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব সজীব, সাধারণ সম্পাদক মিসকাত হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রাসেকুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মাদ আশিক প্রমুখ। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান