বকশীগঞ্জে পারিবারিক কলহে দুই ভাইয়ের সংঘর্ষ; বড় ভাই নিহত

S M Ashraful Azom
বকশীগঞ্জে পারিবারিক কলহে দুই ভাইয়ের সংঘর্ষ; বড় ভাই নিহত



 : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে গভীর রাতে সংঘর্ষে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।


২৩ এপ্রিল শনিবার রাত ১২টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাঝ গেদরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জামাল মিয়া ওরফে বড় গেল্লা (৩৫), তিনি মাঝ গেদরা গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল মিয়া ওরফে বড় গেল্লার সাথে তার সৎ ভাই মুছা মিয়ার জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল।

ওই রাতে সেই বিরোধের জের ধরে নিজ বাড়িতে জামাল মিয়ার সাথে মুছা মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় জামাল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রোববার সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামাল মিয়া ওরফে বড় গেল্লা।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান