ঘাটাইলে আ’লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবর্ধনা

S M Ashraful Azom
ঘাটাইলে আ’লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবর্ধনা



 : টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সভাপতি মো: শহিদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 


মঙ্গলবার (২১ জুন) বিকেলে ১নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পাকুটিয়া বাসষ্ট্যান্ড চত্বরে এ সংবর্ধণা  দেওয়া হয়। এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোহাম্মদ বাহারুল ইসলাম খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ),উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা আওয়ামী  যুবলীগের আহবায়ক মোঃ সরোয়ার আলম রুবেল,টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ঘাটাইল উপজেলা ছাত্র লীগের সাবেক  সভাপতি আবু মুন্নাব সানা,উপজেলা মহিলালীগের আহবায়ক নুর জাহান সিদ্দিকা,উপজেলা আওয়ামীলীগের সদস্য নয়ন উদ্দিন নয়ন,


ঘাটাইল সরকারী জি.বি.জি কলেজের সাবেক ভিপি মোঃ সাইদুর রহমান লিপু ভিপি ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ঘাটাইল সরকারী জি.বি.জি কলেজের  সাবেক ভিপি আবু সাইদ রুবেল,দেউলাবাড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আমির হামজা সহ আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগের সভাপতি ও সম্পাদকগণ। 

অনুষ্ঠান শুরুতে নব-নির্বাচিত সভাপতি মো: শহিদুল ইসলাম লেবু ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম মিয়াকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ১নং দেউলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অমৃত লাল আদিত্য। 



শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান