বকশীগঞ্জ সদর হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তার কাজের উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ

হারুন ইসলাম : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ ১১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে।

বকশীগঞ্জ সদর হাসপাতালের অভ্যন্তরীণ রাস্তার কাজের উদ্বোধন



বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে (৩০ মে) ওই রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত ও পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিন।

উদ্বোধনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. আসমা লাবনী, জুনিয়র কনসালটেন্ট ডা. নুজহাত আফরিন, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সাবেক সহসভাপতি নুরুল আমিন ফোরকান, ঠিকাদার আবদুর রাজ্জাক সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১১৫ মিটার রাস্তার কার্পেটিং কাজটি বাস্তবায়ন করবেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জুঁই এন্টার প্রাইজ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে রাস্তার উন্নয়ন কাজ শুরু করায় বকশীগঞ্জ পৌরসভার মেয়র ফকরুজ্জামান মতিনকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক। 

(ads1)
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান