জামালপুরে টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Seba Hot News : সেবা হট নিউজ

জামালপুর সংবাদদাতা: জামালপুরে ৪০ পিচ টাপেনটাডল ট্যাবলেট সহ মোঃ রুবেল মিয়া(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । 

জামালপুরে টাপেনটাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সোমবার (৪ নভেম্বর)  জামালপুর পৌর শহরের সাহাপুর পূর্ব ফুলবাড়িয়া গোরস্তান মোড়ের পার্শে ঝিনাই এগ্রো প্লান্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি শহরের শাহাপুর রেল কলোনী গ্রামের  মৃত ওমেজ আলীর ছেলে ।  

বিষয়টি নিশ্চিত করে সোমবার রাত ১০ টায়  ওসি ( ডিবি) মোঃ নাজমুস সাকিব জানান,  জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এসআই মো: আসাদুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার কথা স্বীকার করেছে।  

পাশাপাশি  সহযোগীদের আটকের চেষ্টা ও থানায় মামলা রজু প্রক্রিয়াধীন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান