জামালপুরে আইনজীবীকে কারাগারে প্রেরণ, আদালতে হট্টগোল

Seba Hot News : সেবা হট নিউজ

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জমি দখল করতে গিয়ে মারমারি মামলার প্রধান আসামী এক আইনজীবীকে কারাগারে প্রেরণের ঘটনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

জামালপুরে আইনজীবীকে কারাগারে প্রেরণ, আদালতে হট্টগোল
জামালপুরে আইনজীবীকে কারাগারে প্রেরণ, আদালতে হট্টগোল


বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার আসামীকে কারাগারে প্রেরণের আদেশ দেয়ার পর ওই ঘটনা ঘটে।  

বুধবার বিকেলে মামলার আসামী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়ার পর আসামী পক্ষের শতাধিক লোকজন আদালত প্রাঙ্গনে তার মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে এবং হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ আদালত থেকে সবাইকে বাইরে বের করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং আসামীকে কারাগারে প্রেরণ করা হয়।  

জানা গেছে, জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামের চায়না বেগম জমি দখল ও মারধরের ঘটনায় একই এলাকার অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান আসামী করে গত বছরের ৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। এই মামলায় তিনি এতদিন জামিনে ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন জানান, অর্ন্তবর্তী জামিন বাতিল করে অ্যাডভোকেট শেখ মোহাম্মদ জাকির হোসনকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি জানার পর তার লোকজন আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা করে। এ সময় পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে তাদের সরিয়ে দিয়ে আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়।      




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান