ধানুয়া কামালপুর সীমান্তে শূন্য রেখা থেকে অবাধে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮৩ আন্তর্জাতিক পিলারের কাছে শূন্য রেখা থেকে ভারতীয় নাগরিকদের অবাধে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয় বাংলাদেশিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Indians are freely cutting land from the zero line on the Dhanua-Kamalpur border!
ধানুয়া কামালপুর সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন: শূন্য রেখা থেকে অবাধে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!



ধানুয়া কামালপুর সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন: শূন্য রেখা থেকে অবাধে মাটি কেটে নিচ্ছে ভারতীয়রা!

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে আন্তর্জাতিক আইন ও সীমান্ত বিধি লঙ্ঘন করে জিরো লাইন বা শূন্য রেখা থেকে দেদারসে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভারতীয় নাগরিকরা। বকশীগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক ১০৮৩ নম্বর পিলারের কাছে গত তিন দিন ধরে মাহিন্দ্র ট্রাক্টর ও গাড়ি ব্যবহার করে এই মাটি কাটার মহোৎসব চলছে। শূন্য রেখা থেকে এভাবে অবৈধ উপায়ে মাটি কেটে নেওয়ার ঘটনায় স্থানীয় বাংলাদেশি সীমান্তবাসীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।


স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সীমান্ত এলাকা সূত্রে জানা গেছে, ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের আন্তর্জাতিক সীমান্তের ১০৮৩ নম্বর পিলারের একদম কোল ঘেঁষে (শূন্য রেখা) গত তিন দিন ধরে ভারতের ভেতরের কিছু নাগরিক বড় বড় মাহিন্দ্র গাড়িতে করে মাটি কেটে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী জিরো লাইনের নির্দিষ্ট সীমানার মধ্যে কোনো দেশের নাগরিকেরই এ ধরনের খনন বা মাটি কাটার নিয়ম নেই।


সীমান্তের এই ন্যাক্কারজনক পরিস্থিতি নিয়ে শনিবার (২৭ জুন) দুপুরে ধানুয়া গ্রামের কয়েকজন ভুক্তভোগী কৃষক ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান, “বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সীমান্ত এলাকায় মাইকিং করে আমাদের (বাংলাদেশি নাগরিকদের) নিরাপত্তার স্বার্থে সীমান্তের কাছাকাছি যেতে নিষেধ করেছে। বিজিবির নির্দেশনা মেনে আমরা কেউ সীমান্তের কাছে যাচ্ছি না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের চোখের সামনেই ভারতীয় নাগরিকরা অবাধে শূন্য রেখার মাটি কেটে ভারতের ভেতরে নিয়ে যাচ্ছে। এতে আমাদের আবাদি জমি ও সীমান্ত কাঠামো হুমকির মুখে পড়ছে। শূন্য রেখা থেকে এভাবে মাটি কেটে নেওয়া আন্তর্জাতিক আইনের পরিপন্থী।” এই বিষয়ে তারা বিজিবির দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।


এ বিষয়ে বকশীগঞ্জ ধানুয়া কামালপুর সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন ঘটনার সত্যতা আংশিক নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, "ভারতীয় নাগরিকরা সীমান্তঘেঁষা তাদের নিজেদের জমিতে মাটি কাটার চেষ্টা করলে বিষয়টি আমাদের নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিজিবির পক্ষ থেকে এতে তীব্র বাধা প্রদান করা হয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের (BSF) সাথে যোগাযোগ করা হয়।"


তিনি আরও জানান, বিজিবির কঠোর অবস্থানের কারণে বর্তমানে উক্ত স্থানে ভারতীয়দের মাটি কাটা সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ৭ দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী, সন্ধান না পেয়ে দিশেহারা পরিবার
বকশীগঞ্জে ৭ দিন ধরে নিখোঁজ দুই ছাত্রী, সন্ধান না পেয়ে দিশেহারা পরিবার
বকশীগঞ্জে ডিবির ঝটিকা অভিযানে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
বকশীগঞ্জে ডিবির ঝটিকা অভিযানে ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
ব্রাজিলের জয়ে বাজিতে হারলেন আর্জেন্টিনার সমর্থক, অতঃপর জার্সি গায়েই মাথা ন্যাড়া!
ব্রাজিলের জয়ে বাজিতে হারলেন আর্জেন্টিনার সমর্থক, অতঃপর জার্সি গায়েই মাথা ন্যাড়া!
বকশীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top