![]() |
| বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড |
বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বৃদ্ধের ৩ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় মাদক সেবনের দায়ে ময়না মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে পৌর শহরের মালিবাগ এলাকায় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন এই মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্ত ময়না মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার মাঝপাড়া গ্রামের মৃত ছামাদ মিয়ার ছেলে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পৌর শহরের মালিবাগ এলাকায় এক ব্যক্তি প্রকাশ্য মাদক সেবন করছেন— এমন একটি সুনির্দিষ্ট ও গোপন সংবাদ আসে উপজেলা প্রশাসনের কাছে। সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে মালিবাগ এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় ময়না মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আটক ময়না মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযান ও দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, "মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বকশীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই ধরনের ঝটিকা অভিযান এবং মাদকবিরোধী কঠোর অবস্থান আগামীদিনেও ওয়ান-স্টপ ভিত্তিতে অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।