বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার করুণ মৃত্যু, হাতে জড়ানো ছিল তার!

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে নিজ ঘরে একাকী থাকা শামসুন্নাহার বেগম (৬৫) নামের এক বৃদ্ধার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
An elderly woman tragically died after being electrocuted in her home in Bakshiganj, her hands were tied!
বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার করুণ মৃত্যু, হাতে জড়ানো ছিল তার!



বকশীগঞ্জে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার করুণ মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিজ বসতঘরে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামসুন্নাহার বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।


নিহত শামসুন্নাহার বেগম চন্দ্রাবাজ গ্রামের মৃত আরজাহান আলীর স্ত্রী।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শামসুন্নাহার বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি নিজ ঘরে একাই বসবাস করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে—উভয়ই জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে তিনি নিজ বাড়িতে একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছিলেন। মিলাদ ও দোয়া শেষে মধ্যরাতে তিনি নিজ কক্ষে ঘুমাতে যান।


পরদিন শনিবার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘর থেকে বের না হওয়ায় এবং কোনো সাড়াশব্দ না মেলায় বাড়ির অন্য লোকজন ও প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে। পরে ঘরের ভেতরে গিয়ে তাঁরা শামসুন্নাহার বেগমকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তাঁর হাতে বিদ্যুতের ছেঁড়া তার জড়ানো অবস্থায় দেখতে পান। ধারণা করা হচ্ছে, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ৮টার মধ্যকার যেকোনো সময়ে ঘরের ভেতরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


পরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।


বাট্টাজোড় ইউনিয়নের স্থানীয় সাবেক ইউপি সদস্য আরিফুজ্জামান দুদু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বৃদ্ধা নারীটি ঘরে একাই থাকতেন। ছেলে-মেয়েরা ঢাকায় থাকায় বাড়িতে অন্য কেউ ছিল না। সকালে তাঁর হাতে বিদ্যুতের তার জড়ানো মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।"


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে। ঘরের ভেতরের বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে জড়িয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে কোনো অভিযোগ না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর
বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা নিয়ে চরম উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া
বকশীগঞ্জ সীমান্তে পুশইন চেষ্টা নিয়ে চরম উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া
বকশীগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে এক লাখ গ্রাহকসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি!
বকশীগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে এক লাখ গ্রাহকসহ সাধারণ মানুষের চরম ভোগান্তি!
বকশীগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, টহল জোরদার
বকশীগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, টহল জোরদার
বকশীগঞ্জে বিলের পানি থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে বিলের পানি থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top