মেলান্দহে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘প্রভাতী প্রকল্প’র আওতায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক এক বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Workshop on flood early warning and risk management held in Melandhe
মেলান্দহে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মেলান্দহে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে বর্ষা মরসুমে বন্যার ক্ষয়ক্ষতি ও ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে ‘বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক এক বিশেষ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

‘প্রভাতী প্রকল্প ডিডিএম কম্পোনেন্ট’-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যৌথভাবে এই জনগুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আরা।

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আয়োজিত এই কর্মশালায় ভার্চুয়ালি (অনলাইন) যুক্ত হয়ে বিশেষ দিকনির্দেশনামূলক প্রবন্ধ ও তথ্য উপস্থাপন করেন— বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রতিনিধি ড. হাফিজুর রহমান, প্রভাতী প্রকল্পের সম্মানিত সমন্বয়ক নিতাই দে সরকার, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রিতম কুমার সরকার এবং জিআইএস (GIS) স্পেশালিস্ট আরিফ মাহমুদ অনিক প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে মেলান্দহ উপজেলাটি বন্যাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। তাই বন্যার আগেই যদি আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে তৃণমূলের মানুষের কাছে সঠিক ও আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়, তবে জানমালের ক্ষয়ক্ষতি বহুলকাংশে কমিয়ে আনা সম্ভব। একই সাথে দুর্যোগের সময় ও দুর্যোগ পরবর্তী ঝুঁকি ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালায় মেলান্দহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপি ভলান্টিয়ার এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিখাতকে স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ করার তাগিদ
মেলান্দহে কৃষি পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, কৃষিখাতকে স্বনির্ভর ও পুষ্টিসমৃদ্ধ করার তাগিদ
মেলান্দহে আইনি লড়াইয়ে পদ ফিরে পেয়ে যোগদানের পরই ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রহৃত!
মেলান্দহে আইনি লড়াইয়ে পদ ফিরে পেয়ে যোগদানের পরই ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম প্রহৃত!
মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
মেলান্দহে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২
মেলান্দহে পৃথক ঘটনায় মামা-ভাগিনাসহ ৩ জনের মরদেহ উদ্ধার
মেলান্দহে পৃথক ঘটনায় মামা-ভাগিনাসহ ৩ জনের মরদেহ উদ্ধার
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করলেন নবাগত ভিসি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার পরিদর্শন করলেন নবাগত ভিসি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top