'আমাদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই'

S M Ashraful Azom
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম বলেছেন, আমাদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন করতে হয়।

বুধবার বিকালে  আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার মহিলা আওয়ামী লীগ আয়োজিত এস এম মাযহারুল হক অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন।

তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ১৫ আগস্ট ভূয়া জন্মদিন পালন না করে একজন নারী হিসাবে একজন মা হিসাবে শিশু শেখ রাসেলের মৃত্যু দিনে মানবিক দিক বিবেচনা করে মানুষ হিসাবে নিরবতা পালন করুন। অন্যথায় আপনার এই ভূয়া জন্মদিনে বাংলার নারীরা বাংলার মায়ের আপনার এই শিষ্টাচারের বিরুদ্ধে রুখে দাড়াবে।

আলোচনা সভায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা মোশারফের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত  আসনের এমপি এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী, হোসনে আরা বাবলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আঃ রশিদ ভুইয়া, শিক্ষাবিদ ডাঃ সায়মা ইসলাম ইভা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সাজেদা বেগম প্রমুখ।

 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top