শপথ নিলেন দুই স্থায়ী বিচারপতি

S M Ashraful Azom
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ পাওয়া দুই বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এস কে সিনহা তাদের শপথ পড়ান।
 
সকাল সাড়ে ১০টার পর শপথ অনুষ্ঠান শুরু হয়। ঐ অনুষ্ঠানে  বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথ গ্রহণ করেন।
 
হাইকোর্ট বিভাগের দুজন অতিরিক্ত বিচারককে স্থায়ী করার বিষয়ে সোমবার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top