মসলাযুক্ত খাবারে কঠিন ব্যাধির ঝুঁকি হ্রাস

S M Ashraful Azom
এবার বিশেষজ্ঞগণ কঠিন ব্যাধি বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবার ঝুঁকি হ্রাসের সঙ্গে মসলাযুক্ত বা স্পাইসি ফুডের একটি সংশ্রব খুঁজে পেয়েছেন। একটি চীনা গবেষণায় উল্লেখ করা হয়েছে, যারা লাল মরিচ বা স্পাইসি ফুড অধিক আহার করেন তাদের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যু ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ১৪ ভাগ কম।
 
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ স্কুলের সহযোগী অধ্যাপক ড. লিউ কি এই গবেষণাটি পরিচালনা করেন। যাদের বয়স ৩০ থেকে ৭৯ বছর এমন প্রায় ৫ লাখ লোকের ওপর এই গবেষণাটি করা হয়। ফলাফলে দেখা যায়, যারা সপ্তাহে অন্তত: ৬ দিন স্পাইসি ফুড আহার করেন তাদের দুরারোগ্য ব্যাধির ঝুঁকি—যারা সপ্তাহে ১ দিন স্পাইসি ফুড আহার করেন তাদের অপেক্ষা কম। তবে ড. লিউ কি মনে করেন ক্যান্সার, হূদরোগ ও স্বাসযন্ত্রের ব্যাধির ক্ষেত্রে স্পাইসি ফুডের ভূমিকা নির্ধারণে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ডাল হাউজি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর ডেভিড হজকিন মনে করেন, ক্যান্সারসহ বিভিন্ন ধরনের কঠিন রোগের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদানে রোগ প্রতিরোধে তার আগ্রহ বেশি। তবে কাঁচা অথবা লাল মরিচের রোগের ঝুঁকি হ্রাসের ব্যাপারে কোন সিদ্ধান্ত আসতে আরও বড় গবেষণার পক্ষে তিনি।
 
এব্যাপারে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ নিতা ফোরাউচি একটি জার্নালে ‘কনজাম্পশন অব হট স্পাইসি ফুডস এন্ড মর্টালিটি’ শিরোনামে একটি সম্পাদকীয় লিখেছেন। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, আমরা কি অধিক মসলাযুক্ত খাবার আহারে উদ্বুদ্ধ করবো কিনা? তিনি এ ধরনের গবেষণাকে হাইপোথিসিস হিসাবে মনে করেন। তবে টরেন্টোর একজন খাদ্য বিশারদ উল্লেখ করেছেন, স্পাইসি ফুড আহারে হার্ট রেট বাড়ে যা শরীরে অধিক রক্ত সঞ্চালনে সাহায্য করে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top