জেলার টেকনাফ উপজেলায় কানের দুলেল জন্য তসলিমা (১১) নামে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। সে হ্নীলার নয়া পাড়া শরণার্থী শিবিরের সি ব্লকের জয়নাল আবেদিনের শিশুকন্যা।
বৃহস্পতিবার সকালে পুলিশ তার গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত অভিযোগে একই শরণার্থী শিবিরের মো. সেলিমকে (২০) আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, ‘বুধবার রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা জয়নাল আবেদিন গত ২৪ জুলাই তার শিশুকন্যা তসলিমাকে একই এলাকার মো. সেলিম অপহরণ করে নিয়ে যায় বলে একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তেতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে কানের দুলের জন্য তসলিমাকে হত্যার কথা স্বীকার করে লাশ পাহাড়ি এলাকায় লুখিয়ে রাখা হয়েছে বলে জানান সেলিম। বৃহস্পতিবার সকালে টেকনাফ দমদয়িার ১৪নং ব্রিজের নিচ থেকে তসলিমার গলিত লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো বলেন, ‘সেলিমের বিরুদ্ধে হত্যা মামলা করে কক্সবাজার আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ’

