সাভারে ৩০ বিদ্যালয়ে স্বাস্থ্য বিষয়ক মোবাইল অ্যাপ্স

S M Ashraful Azom
সাভারে চালু হয়েছে স্কুল পর্যায়ে পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মোবাইল অ্যাপ্স কার্যক্রম। ৩০টি বিদ্যালয়ে এই কার্যক্রমের মধ্যেমে বিদ্যালয়ের নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন (ওয়াশ) ব্যবস্থা মনিটরিং করবে শিক্ষার্থীরা।
 
ম্যাস লাইন মিডিয়া সেন্টার (এমএমসি), ভিলেজ এডুকেশন ও রিসোর্স সেন্টার (ভার্ক) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় আইসিটি এবং ইনোভেটিভ পার্টারশীপ (আইসিটি আইপি) প্রকল্পের আওতায় জাতীয় শিশু টাস্ক ফোর্সের (এনসিটিএফ) সদস্যরা এই কার্যক্রম বাস্তবায়ন করবে।
 
এ উপলক্ষে বৃহস্পতিবার সাভারস্থ ভার্ক প্রশিক্ষণ কেন্দ্রে স্থানীয় সাংবাদিক এবং শিশু বান্ধব কর্মীদের সাথে পরামর্শক কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের আফরোজা শারমিন ও মাসুদুর রহমান, এমএমসির প্রকল্প সমন্বয়কারী মৃন্ময় মহাজন, এমপাওয়ার সোস্যাল সার্ভিসের বিধান চন্দ্র পাল, ভার্কের আঞ্চলিক সমন্বয়কারী হেমন্ত কুমার মল্লিক, স্থানীয় শিশু অধিকার কর্মী রোকেয়া হক, সাভারের অধর চন্দ্র হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং এনসিটিএফ-এর সাভার উপজেলার সভাপতি জাহিদ হোসেন ওয়াকিল এবং জাতীয় ও স্থানীয় সাংবাদিকরা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top