জামালপুর আশেক মাহমুদ কলেজে ৭টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু

Seba Hot News

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
জামালপুর ঃ জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজে ৭টি বিষয়ে মাষ্টার্স কোর্স চালু করা হয়েছে। এ উপলক্ষ্যে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 সভায় প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেন, জামালপুর শহর থেকে টাঙ্গাইল জেলার এলেঙ্গা পর্যন্ত ৭শ কোটি টাকা ব্যয়ে ৮২ কিলোমিটার রাস্তা প্রসস' করা হবে।

এছাড়া জামালপুর শহরের সফি মিয়ার বাজার থেকে বগুড়া জেলা পর্যন্ত রাস্তা নির্মান এবং যমুনা নদীতে ফেরিচলাচল এর মাধ্যমে যাতায়াতের পথ সুগম করা হবে। এতে রাজধানী থেকে জামালপুর হয়ে বগুড়া যেতে মাত্র ৪ ঘন্টা সময় কম লাগবে।

তিনি আরো বলেন, জামালপুরে ইকোনমিক জোন নির্মান ও সাংস্কৃতিক পল্লীসহ ইতিমধ্যেই একটি টেক্সটাইল কলেজ নির্মান করার অনুমতি একনেকে পাশ করা হয়েছে।

এছাড়াও জামালপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স'াপন করাসহ আশেক মাহমুদ কলেজকে ডিজিটাল এর আওতায় আনতে সরকারের পক্ষ থেকে সকল সুযোগ তৈরির ব্যবস'া করা হবে।

জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

এ অনুষ্ঠানের শুরুতেই কলেজের বিএনসিসি’র প্রফেসর আন্ডার অফিসার আব্দুল হাই আল হাদি এর দিকনির্দেশনায় বিএনসিসি প্লাটুন এর একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অর্নার প্রদান করেন।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top