অ্যান্ড্রয়েড ও আইওএস আসার আগে
এক সময়ের বিশ্বের শীর্ষ মোবাইল ফোন নির্মাতা ছিল নকিয়া। নকিয়ার মোবাইল ফোন বিভাগটি
এখন মাইক্রোসফটের হাতে। ফিনল্যান্ডের নকিয়া এবার ভিন্নধর্মী একটি পণ্য বাজারে ছাড়ছে।
পণ্যটি হচ্ছে ভারচুয়াল রিয়েলিটি (ভিআর) ক্যামেরা, যা ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে। অর্থাৎ
এই ক্যামেরা দিয়ে চারপাশের ছবি তোলা ও অডিও-ভিডিও ধারণ করা যায়। নকিয়া এই ক্যামেরার
নাম দিয়েছে ‘ওজো’। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে এ তথ্য
জানানো হয়েছে।
নকিয়ার দাবি, ওজো ভিআর ক্যামেরা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি সুবিধার শক্তিশালী ৩৬০ ডিগ্রি ভারচুয়াল রিয়েলিটি ক্যামেরা। এই ক্যামেরাটি বাণিজ্যিকভাবেও কাজে লাগানো যাবে। ছবি নির্মাতারা এই ক্যামেরাটি তাদের কাজে লাগাতে পারবেন। প্রোডাকশন কোম্পানিগুলোর কাছে এই ক্যামেরা সরবরাহ করবে নকিয়া।
ভারচুয়াল রিয়েলিটি ক্যামেরা কবে নাগাদ বাজারে আসবে এবং এর দাম কতো হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া। তবে বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, চলতি বছরের ভিআর ক্যামেরা বাজারে ছাড়বে নকিয়া। দুই কেজি ৭০০ গ্রাম ওজনের এই ক্যামেরায় আটটি অপটিক্যাল ইমেজ সেন্সর থাকবে। এই ছাড়াও এই যন্ত্রটিতে আটটি মাইক্রোফোন থাকবে। এতে ত্রিমাত্রিক ইফেক্টও তৈরি করা যাবে। ক্যামেরাটি একটি ট্রাইপড ইউনিটে রাখা যাবে। বিভিন্ন ফাইল ফরম্যাটে অডিও ও ভিডিও ধারণ করা যাবে এই ভিআর ক্যামেরা থেকে। যাঁরা ভারচুয়াল রিয়েলিটি হেডসেট ব্যবহার করে এই ভিডিও দেখবেন তাঁরা ভিডিওটি প্যানারোমিক ভিউ দেখতে পাবেন।
এর আগে ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করেছে নকিয়া। মাইক্রোসফটের লুমিয়া স্মার্টফোনে নকিয়ার এই ক্যামেরা প্রযুক্তি রয়েছে। ক্যামেরা প্রযুক্তি নিয়ে কাজ করতে গিয়ে নকিয়া ভারচুয়াল রিয়েলিটি নির্মাতা প্রতিষ্ঠান জাউন্ট স্টুডিওসের সঙ্গে জোট বাঁধে নকিয়া। এই টিমটিই এখন ক্যামেরা তৈরি করছে।