শিশু নির্যাতনে রাষ্ট্র-প্রশাসন দায়ী: সুলতানা কামাল

S M Ashraful Azom
শিশু নির্যাতনের জন্য রাষ্ট্র ও প্রশাসনের নীরব ভূমিকা পরোক্ষভাবে দায়ী বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। বুধবার  জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

‘রাজন ও রাকিবসহ সম্প্রতি শিশুদের ওপর সংঘটিত সহিংসতা ও নৃশংসতার দৃষ্টান্তমূলক শান্তির দাবি’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চাইন্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ নামক একটি সংগঠন।

সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর ম্যাক কার্ল, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, অধিকার ফোরামের সভাপতি আব্দুস সোবহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সুলতানা কামাল বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই বার বার শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনার পর রাষ্ট্র ও প্রশাসনের নীরব ভূমিকা অনেক সময় পরোক্ষভাবে এমন ঘটনা ঘটাতে সহায়তা করে।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান